2026-08-20আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে লাবু মিয়ার মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় ধরে তার ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাকে মৃত অবস্থায় দেখতে পান তারা।
View more
2026-08-19মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মালিককে উপস্থিত করার চেষ্টা করে। তবে ট্রাকচালক একাধিকবার যোগাযোগ করেও কোনো মালিককে ঘটনাস্থলে হাজির করতে পারেননি। পরে কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটি সৈয়দপুর থানায় নিয়ে যায়। সেখানে ব্যাটারিগুলো নামিয়ে গণনা শেষে ৩০০ পিস বা ১৫০ সেট ব্যাটারি জব্দ করা হয়। পরে সেগুলো কাস্টমসের হেফাজতে রংপুরের গোডাউনে নেওয়া হয়।
View more
2026-08-19মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
জানা যায়, গোপন সূত্রে ডিএনসি কর্তৃপক্ষ জানতে পারে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী গেটলক বেস্ট ওয়ান মিনিবাস থেকে দুইটা পলিথিন চটের ব্যাগে ভরে চোলাই মদ সৈয়দপুর শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সে অনুযায়ী তাৎক্ষণিক ডিএনসির একটা দল রাবেয়া মোড়ে অবস্থান নেয়। বাসটি সেখানে পৌছলে তল্লাশি করে উক্ত মাদক উদ্ধার করে।
View more
2026-08-19মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নিয়মিত পৃষ্ঠপোষকতার অংশ হিসেবে বুধবার (১৯ আগস্ট) সৈয়দপুরের নাইট ফুটবল ক্লাবের (এনএফসি) জন্য ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন ইউএনও। দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ক্লাবটির নেতৃবৃন্দের হাতে নেটসহ দুটি মিনি গোলপোস্ট ও একটি ফুটবল তুলে দেওয়া হয়।
View more
2026-08-17মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী শহীদ মাহাতাব বেগ রোডের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মো. শাহাব উদ্দিন। এ সময় তার স্ত্রী সালমা খাতুন, দুই বোনসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
View more
2026-08-15মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
অভিযানে সুগন্ধি চাল, ডিম, কাঁচা সবজি ও কাঁচা মরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সুগন্ধি চিনিগুঁড়া চালের মূল্যবৃদ্ধির অপরাধে সাব্বির চাউল ঘরকে ১২ হাজার টাকা এবং হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরির অপরাধে মুন হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
View more